News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়া আদালতের ২৪ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার দুই কর্মী
Image

সোনামুড়া আদালতের ২৪ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার দুই কর্মী

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ সোনামুড়া আদালতের প্রায় ২৪ লক্ষ টাকা আত্মসাৎ করার ঘটনায় জড়িত আদালতের দুই কর্মীকে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ৷ শুক্রবার সোনামুড়া থনার পুলিশ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ  প্রাণেশ ভৌমিক ও সঞ্জিত দেববর্মাকে তাদের নিজ বাড়ি থেকে ধরে নিয়ে আসেন৷ বর্তমানে সোনামুড়া থানায় ঐ দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷ উল্লেখ্য, বিভিন্ন সময়ে আদালতের ফাইল মানির টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার বদলে ঐ টাককা আত্মসাৎ করেছিল  আদালতের দুই গুণধর কর্মী৷ জানা যায়, দীর্ঘ সময় সোনামুড়া আদালতের টাকা ঐ দুই কর্মী প্রাণেশ ভৌমিক ও সঞ্জিত দেববর্মা সোনামুড়া ইউবিআই ব্যাঙ্কে জমা দিতেন৷ গত ২২ জুন ধরা পড়ে যে ব্যাঙ্গে সোনামুড়া আদালতের কোন টাকা জমা পরেনি বিগত ছয়মাস যাবত৷ আরো জানা গেছে বিভিন্ন সময়  ব্যাঙ্কের শীলমোহর  ও রসিদ নকল করে এ টাকা আত্মসাৎ করা হয়েছে৷ এই ঘটনায় সোনামুড়া আদালতের এক কর্মী এই দুজনের নামে সোনামুড়া থানায় মামলা করলে পুলিশ শুক্রবার বিকেল নাগাদ  তাদের আটক করে৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে৷ জানা যায় ঐ জিজ্ঞাসাবাদ চলাকালে আরো কয়েকজনের নাম বেরিয়ে আসতে পারে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top