News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত মহিলা
Image

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত মহিলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জানুয়ারি : চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক মহিলা।  রবিবার ধর্মনগর রেলওয়ে স্টেশন চত্বরে এই ঘটনাটি ঘটেছে।  আহত মহিলার বর্তমানে চিকিৎসা চলছে উত্তর জেলা হাসপাতালে।

ধর্মনগর রেলওয়ে স্টেশনে থেকে আগরতলার উদ্দেশ্যে  ট্রেন ছাড়ার সময় সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। আহত মহিলার নাম জোসনা দেববর্মা (৪৪)। তার বাড়ি ধর্মনগর থানাধীন আনন্দবাজারে এলাকায়। বিবরণে জানা গেছে  রবিবার শিলচর থেকে আগরতলাগামী ট্রেনটি যথাসময়ে ধর্মনগর আসলে নিজের মেয়েকে ট্রেনে তুলে দিতে আসেন জোসনা দেববর্মা। মেয়ে নয় তারিখ তামিলনাড়ুতে যাবে।  এদিকে মা-মেয়ের কথা বলতে বলতে ট্রেন ছাড়ার সময় হয়ে যায়।

তাড়াহুড়ো করে নামতে গিয়ে জোসনা দেববর্মা পড়ে যান। এবং শরীরের একটা অংশ রেলেওয়ে প্লাটফর্মের মধ্যে পড়ে। সাথে সাথে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। এবং খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে । অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা  জোসনা দেববর্মাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে  ধর্মনগর হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে জোৎস্না দেববর্মা উত্তর জেলা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। রেলওয়ে দপ্তরের সতর্কতা জারি থাকলেও তা অমান্য করে নামতে গিয়েই আজকের এই দুর্ঘটনা বলে দাবি করেন জনৈক রেলওয়ে কর্মী।

Releated Posts

ধর্মনগর পুলিশ কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শর্ট সার্কিটের জেরে পুড়ে ছাই, আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশ কোয়ার্টারে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 17, 2026

রথযাত্রার শোভাযাত্রায় অসুস্থ হয়ে তরুণীর মৃত্যু, শোকের ছায়া ধর্মনগরে

ধর্মনগর, ১৬ জুলাই: ধর্মনগরে ইসকনের রথযাত্রা উৎসব চলাকালীন এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী তরুণী তৃষা…

ByByReshmi Debnath Jul 16, 2026

মামার বাড়ির পুকুরে ডুবে আড়াই বছরের ভাগিনার মর্মান্তিক মৃত্যু

বিশালগড়, ১৬ জুলাই: বিশালগড় থানাধীন কদমতলী এলাকায় পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর…

ByByReshmi Debnath Jul 16, 2026

চরম অব্যবস্থার মধ্যে গোমতী নদীর পাড়, বিপদের মুখে পুণ্যার্থীরা

আগরতলা,১৬ জুলাই: চরম অব্যবস্থা, নিরাপত্তাহীনতা আর আতঙ্কের মধ্যেই পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান ও তর্পণ করতে বাধ্য হচ্ছেন সনাতন ধর্মাবলম্বী…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top