News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে দূর্ঘটনাগ্রস্ত গাড়িতে উদ্ধার মদমত্ত যুবতী ও ব্যবসায়ীর পুত্র
Image

খোয়াইয়ে দূর্ঘটনাগ্রস্ত গাড়িতে উদ্ধার মদমত্ত যুবতী ও ব্যবসায়ীর পুত্র

CARনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১ জুলাই ৷৷ খোয়াইতে ফিল্মি কায়দায় হিরোগিরি করতে গিয়ে মদমত্ত যুবতী সহ গ্রেফতার খোয়াই সুভাষপার্কের এক বিত্তশালী পরিবারের যুবক৷ কলেজ পড়ুয়া এক ছাত্রীকে মদমত্ত অবস্থায় নিজের গাড়ীতে বহন করছিল গাড়ীর মালিক তথা বিত্তশালী যুবক শংকর শুভ্র কর৷ কিন্তু মদমত্ত গাড়ী চালকের অসাবধনতায় দুর্ঘটনার কবলে পড়তেই বাধে বিপত্তি৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ৷ উত্তম-মধ্যম খেয়ে চালক গা ঢাকা দেয়৷ গোটা ঘটনায় চাঞ্চল্য খোয়াইতে৷
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়৷ আগরতলা থেকে আসার পথে সুভাষপার্ক কালীবাড়ী এলাকায় নো-এন্ট্রি ক্রস করার সময় চরগণকী এলাকার সবজি ব্যবসায়ী নারায়ন দেবনাথকে ধাক্কা মারে টিআর০১এএম-০২২৬ নম্বরের একটি গাড়ী৷ দুর্ঘটনায় আহত হন ঐ সবজি ব্যবসায়ী৷ প্রত্যক্ষদর্শী পথচারী এবং ট্রাফিক পুলিশ এসে আহত সবজি ব্যবসায়ীকে উদ্ধার করে৷ কিন্তু সেখানেই গাড়ীর চালক ও মালিকের সাথে ট্রাফিক পুলিশের প্রচন্ড বাক-বিতন্ডা শুরু হয়৷ বাক-বিতন্ডা একসময় হাতাহাতিতে গিয়ে পৌঁছে৷ ট্রাফিক পুলিশের গায়ে হাত দেয় গাড়ীর মালিক শংকর শুভ্র কর৷ এদিকে চালক বিপুল মোদককে উত্তম-মধ্যম দেওয়াতে সে ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়৷ পরবর্তী সময় ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ৷ পুলিশ এসে মদমত্ত কলেজ পড়ুয়া ছাত্রীকে গাড়ী থেকে উদ্ধার করে৷ গাড়ীর মালিক শংকর শুভ্র কর এবং মদমত্ত যুবতীকে থানায় নিয়ে আসা হয়৷ পরবর্তী সময় মদমত্ত গাড়ীর চালকও থানায় পৌছে৷ কিন্তু দেখা যায় প্রভাবশালী হওয়ার সুবাদে থানার ভেতর থেকেও মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় ফোনে ব্যস্ত হয়ে পড়ে গাড়ীর মালিক শংকর শুভ্র কর৷ তবে রূত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৃত তিনজনের কথা-বার্তাতেই অসংলগ্ণতা ধরা পড়ে৷ খোয়াই সুভাষপার্কের অতি প্রভাবশালী কাপড় ব্যবসায়ীর ছেলে থানায় বসেই মেয়েটিকে বাড়ীতে পাঠানোর সবরকম চেষ্টা করতে শুরু করে৷ বিত্তশালী পরিবারের ছেলে বলে কথা৷ তার ইচ্ছে মতোই খোয়াই থানার পুলিশও আইনি জটিলতা এড়াতে যুবতীটিকে কোনও প্রকার মেডিক্যাল ছাড়াই তাকে ছেড়ে দেয়৷ জানা যায় কলেজ পড়ুয়া ঐ ছাত্রীটি আশারামবাড়ী এলাকার৷ পিতা একজন রেগা মাষ্টার এবং রাবার ব্যবসায়ী৷ এদিকে পুলিশ একটি মামলা হাতে নিয়েছে৷ তার কেইস নং ৯৬৷ ৩০৭/৩৫৩/৩৩৩/৩৪ ধারায় মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে৷
তবে উল্লেখ্যযোগ্য বিষয় হচ্ছে এটি একটি মাত্র ঘটনা নয়৷ উন্নত খোয়াই শহরে বিত্তশালী পরিবারের ছেলে-মেয়েরা নিত্যদিনই এমনসব ঘটনার সাথে জড়িয়ে পড়ছে৷ পুলিশ সব জেনেশুনেও আইনি মার প্যাঁচ থেকে বাঁচতে নিজেরাই কেটে পড়ে৷ অবৈধ কার্যকলাপের বাড়-বাড়ন্তের মধ্যে খোয়াই শহরেজুড়ে এইডস এর রোগী ক্রমাগত বেড়েই চলছে৷ বিত্তশালী পরিবারের ছেলে-মেয়েদের খপ্পরে পড়ে গরীব-মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েরাও নিজেদের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিচ্ছে৷ সুতরাং এখন থেকেই সমাজ এবং প্রশাসনকে সতর্ক হতে হবে৷ নতুবা খুব অল্প সময়ে খোয়াই শহর ও শহরতলী ভয়ানক হয়ে উঠবে৷ তার জন্য দায়ী থাকবে প্রশাসন আর সচেতন নাগরিকরা, এমনই ধারনা খোয়াইবাসীর৷
ইদানিংকালে খোয়াই শহরে একশ্রেণীর যুবক-যুবতীদের মধ্যে আধুনিকতার নয়া ভাষা, আদব-কায়দা এবং ভাব-ভঙ্গীর ছুঁয়াছে রোগ ছড়িয়ে পড়ছে৷ তাল মিলিয়ে বাড়ছে নানান অপরাধমূলক অসামাজিক কাজ, গতিবিধি এবং বিশেষ করে বিত্তশালী পরিবারগুলোর ছেলে-মেয়েরা এর শিকার হচ্ছে৷ পাশাপাশি ঐসব বিত্তশালী পরিবারের ছেলে-মেয়েদের সাথে ধবংশের পথে ধাবিত হচ্ছে গরীব-মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েরাও৷ বিত্তশালী পরিবারের সন্তানরা সমাজের মধ্যেও এক বিশেষ সমাজ হিসাবে নিজেদের মনে করে নেয়৷ এই ধবংশের বীজ বপন হতে শুরু করে সেই ছেলেবেলা থেকেই৷ পরিবারের মধ্যেই বেড়ে উঠতে উঠতে এসমস্ত ছুঁয়াছে ভাব-ভঙ্গী, আদব-কায়দা তাদের মনের মধ্যে ঘর করতে শুরু করে৷ যার কুপ্রভাব পড়ে যুবাবস্থায়৷ এর পেছনে ঐসব বিত্তশালী পরিবারের অধিক কালোধনকেই দায়ী করছে শুভবুদ্ধিসম্পন্ন মহল৷ তারা এতটাই বিত্তশালী যে, প্রশাসনকেও সাত-পাঁচ ভেবে ঐসব মাথানষ্ট যুবক-যুবতীদের গায়ে হাত দিতে হয়৷ হিমশিম খেতে হয়৷ এমনই এক জলজ্যন্ত উদাহরন মিলল শুক্রবার৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top