News Flash

Image

নন্দীগ্রামে শহিদ স্মরণ তৃণমূলের

নন্দীগ্রাম, ৭ জানুয়ারি (হি.স.): প্রতি বছরের মতো এবারও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে শহিদ স্মরণসভার আয়োজন করা হয়। সেই ঘটনার ১৭তম বর্ষপূর্তিতে রবিবার ভোর থেকেই সোনাচূড়ার ভাঙাবেড়া ব্রিজে শুরু হয় শহিদ তর্পণ। এদিন ভোরে ভাঙাবেড়ায় ফলকে মাল্যদান করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই সময় উপস্থিত ছিলেন শেখ সুফিয়ান-সহ একাধিক তৃণমূল নেতা-কর্মী।

২০০৭ সালের ৭ জানুয়ারি নন্দীগ্রামের সোনাচূড়ায় সিপিএমের বাহিনীর হাতে খুন হয়েছিলেন জমি আন্দোলনকারী তিন যুবক। সেদিন ভোরে শহিদ হন ভরত মণ্ডল, শেখ সেলিম, বিশ্বজিৎ মণ্ডল। আজ তাঁদের স্মৃতির উদ্দেশে শহিদ তর্পণ করা হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার ভোর ৫টায় সোনাচূড়ার ভাঙাবেড়া ব্রিজের কাছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে মোমবাতি জ্বেলে শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন কুণাল-সহ তৃণমূলের নেতৃত্ব। এর পর ঘন্টাখানেকের শহিদ স্মরণ অনুষ্ঠানে জমি আন্দোলনে মৃত শহিদদের স্মরণ করা হয়।–

Releated Posts

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top