News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ৮ই জানুয়ারিকে কালো দিবস হিসেবে পালন করবে টিএসএফ  
Image

আগামী ৮ই জানুয়ারিকে কালো দিবস হিসেবে পালন করবে টিএসএফ  

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি : আগামী ৮ই জানুয়ারিকে কালো দিবস হিসেবে পালন করবে টিএসএফ। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা রাজ্যে এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন টিএসএফ সাধারণ সম্পাদক হামলো জমাতিয়া।

২০১৯ সালের ৮ই জানুয়ারি খুমলুং মাধববাড়িতে টিএসএফ এর উদ্যোগে সিএএ বিলের বিরোধিতায় এক বনধের সমর্থনে বিক্ষোভ প্রদর্শনকালে গুলির আঘাতে প্রাণ হারিয়েছিলেন টিএসএফ এর ৭জন ছাত্র। এরপর থেকেই এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে টিএসএফ। এবারেও এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন হামলো জমাতিয়া। তিনি আরো বলেন, টিএসএফ কোনো জাতিধর্মের বিরোধীতা করেনা। তবে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে আওয়াজ তুলবেন তারা। সিএএ এর বিরোধিতায় এই দিনটিকে পুনরায় কালো দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়েছেন তিনি রাজ্যবাসীর কাছে।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top