News Flash

  • Home
  • Uncategorized
  • জয়েন্টের কাউন্সেলিং শুরু ৯ জুলাই
Image

জয়েন্টের কাউন্সেলিং শুরু ৯ জুলাই

education copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আয়োজিত ২০১৬-১৭ শিক্ষাবর্ষের কাউন্সেলিং ৯ই জুলাই থেকে শুরু হচ্ছে৷ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডা সুরজিৎ চক্রবর্তী এ সংবাদ জানিয়েছেন৷
রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চলতি বছরের কাউন্সেলিং আগামী ৯ জুলাই থেকে শুরু হবে৷ এবারও প্রীতিলতা মাতঙ্গিনী সভাগৃহে অনুষ্ঠিত হবে এই কাউন্সেলিং৷ এবং তা চলবে ১৪ জুলাই পর্যন্ত৷ এদিন এ সংবাদ জানিয়ে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডা সুরজিৎ চক্রবর্তী জানান, ৭,৮ ৯ এবং ১০ এই চারদিন পিসিবি গ্রুপের এবং ১১,১২, ১৩, ও ১৪ জুলাই পর্যন্ত পিসিএম গ্রুপের কাউন্সেলিং চলবে৷ এদিন পর্ষদের চেয়ারম্যান আরো জানান, প্রথম রাউন্ডেরগ কাউন্সেলিং এ যারা অনুপস্থিত থাকবেন তারা দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে থাকতে পারবেন না৷ কাউন্সেলিংয়ে উপস্থিত থাকার সময় জয়েন্ট এন্ট্রান্সের মার্কস্লিপ এডমিট কার্ড, উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট অন্যান্য আসল নথিপত্রাদি ছাত্রছাত্রীদের সাথে থাকতে হবে৷ কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া থাকবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top