News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ট্রফিতে শ্রীদামের শতরান গোয়াকে ফলোয়নের লক্ষ্যে ত্রিপুরা
Image

রঞ্জি ট্রফিতে শ্রীদামের শতরান গোয়াকে ফলোয়নের লক্ষ্যে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। পুরো দায়িত্ব এখন বোলারদের হাতে। ঠিক শুরুটার মতো চালিয়ে নিতে পারলে হয়তো সফরকারী গোয়াকে ফলোয়নে বাধ্য করানো অসম্ভব নয় বলেই মনে হচ্ছে। রঞ্জি ট্রফির ম্যাচ। এমবিবি স্টেডিয়ামে ঠিক ঘরের মাঠে খেলার মতোই খেলেছে ত্রিপুরা দল, প্রথম ইনিংসে। একটি শত রান ও তিনটি অর্ধশত রানে সমৃদ্ধ ত্রিপুরার ইনিংস। প্রায় দেড় দিন ধরে খেলে ১২৩.৪ ওভারে ৪৮৪ রানের ইনিংস ক্রিকেট মহলের কাছে অভিনন্দন যোগ্য। শ্রীদাম পাল ১৬২ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১২ রান পায়। অধিনায়ক ঋদ্ধিমান সাহা তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে। গণেশ সতীশের ৭৩ রান এবং মনিশঙ্করের ৫০ রান যথেষ্ট উল্লেখযোগ্য। সুদীপ চ্যাটার্জির ৪২ রান এবং বিক্রম দেবনাথ এর ৩৫ রানও উল্লেখ করার মতো। গোয়ার মোহিত রেদকার ৪টি উইকেট পেয়েছে ৭৪ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে গোয়া দল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে। স্কোরকার্ডের হিসেবে গোয়া এখনও ৪৩১ সনে পিছিয়ে রয়েছে। আগামীকাল ম্যাচের তৃতীয় দিন। আগামীকাল সকালের খেলার উপরে নির্ভর করছে ম্যাচের হাল হকিকৎ কোন দিকে গড়াবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top