News Flash

Image

করিমগঞ্জে প্রায় ৫০ লক্ষ টাকার ইয়াবা সমেত গ্রেফতার দুই

করিমগঞ্জ (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : নিউ করিমগঞ্জ বাইপাস এলাকা থেকে ৫০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিষিদ্ধ ইয়াবা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিলচরের দুই পাচারকারীকে। ধৃত দুই পাচারকারীকে শিলচর শহরের বাসিন্দা কুমারজিৎ দেব এবং ধীমান ভট্টাচার্য বলে পরিচয় পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিলচর থেকে মাদকের বড় ধরনের এক চালান করিমগঞ্জের আসছে, গোপন সূত্রে প্ৰাপ্ত খবরের ভিত্তিতে আজ শনিবার বিকেলে অভিযানে নামে সদর পুলিশের দল। নাকা পয়েন্ট গড়ে তোলা হয় অসম-ত্রিপুরা জাতীয় সড়কে। সন্ধ্যায় এএস ১১ ডি ৮৬৫৫ নম্বরের ওয়াগন-আর গাড়ি নাকা পয়েন্টে আসার পর তাতে তালাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি কালো প্যাকেট থেকে মোট ৯,৬০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে অভিযানকারী পুলিশের দল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারে দাম প্রায় ৫০ লক্ষ টাকা।

ধৃত দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে করিমগঞ্জের সদর থানায় নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর সুনির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে গ্রেফতার করা হয়েছে। কোথায় কোথায় এই মাদক পাচারচক্র সক্রিয় তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top