News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় বাংলাদেশ ভিসা অফিস অভিযান আইপিএফটি যুব সংগঠনের
Image

আগরতলায় বাংলাদেশ ভিসা অফিস অভিযান আইপিএফটি যুব সংগঠনের

YIPFTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ বাংলাদেশে বসবাসরত হিন্দুধর্মাবলম্বীদের্ উপর মৌলবাদীদের নির্যাতন ও হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার আগরতলায় র্যালি ও বাংলাদেশ ভিসা অফিস অভিযান করেছে আইপিএফটির যুব সংগঠন৷
গত বেশকিছুদিন ধরেই বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী এবং উপজাতিদের উপর হামলা হুজ্জুতি ও নির্যাতন চালিয়ে যাচ্ছে মৌলবাদীরা৷ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে আইপিএফটি এবং আইপিএফটির যুব সংগঠন৷ যুব সংগঠনের উদ্যোগে শুক্রবার আগরতলায় অবস্থিত বাংলাদেশ ভিসা অফিস অভিযান করা হয়৷ বিবেকানন্দ ময়দান থেকে র্যালি করে তারা বাংলাদেশ ভিসা অফিসের সামনে যান৷ ভিসা অফিস অভিযানকালে আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সদস্য বুদ্ধ দেববর্মা বলেন, গত ২৯ জুন বাংলাদেশে উপজাতিদের উপর মৌলবাদীরা হামলা চালিয়েছে৷ ওইসব এলাকার উপজাতিরা ঘরবাড়ি ফেলে চলে আসতে বাধ্য হয়েছেন৷ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আইপিএফটির যুব সংগঠন আন্দোলনে সামিল হয়েছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আইপিএফটির পক্ষ থেকে স্মারকলিপি পাঠানো হয়েছে৷ উল্লেখ্য, বাংলাদেশে নির্যাতিত ত্রিপুরীরা খোয়াইয়ের গুম সিং বাড়ি সীমান্ত দিয়ে ত্রিপুরায় আসতে বাধ্য হয়েছিল৷ বাংলাদেশ সরকার যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে না পারে তাহলে ত্রিপুরার ত্রিপুরী জনগোষ্ঠী আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷ আইপিএফটি নেতা বলেন, বাংলাদেশে ত্রিপুরীরা আছে, ত্রিপুরাতেও মুসলিমরা আছে৷ ত্রিপুরায় মুসলিমদের শান্তিতে বসবাস করতে দেওয়া হচ্ছে৷ বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরীদের উচ্ছেদ করলে ত্রিপুরায় বসবাসকারী মুসলিমদের অবস্থা কি হবে তা চিন্তা করেই নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানানো হয়েছে৷
আইপিএফটি এবং তার যুব সংগঠন বলেছে ত্রিপুরায় সবাই শান্তিপূর্ণভাবে থাকতে চায়৷ বাংলাদেশেও ত্রিপুরীদের নিরাপত্তা নিশ্চিত করা সে দেশের সরকারের দায়িত্ব৷ সে দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য দাবি জানিয়েছে আইপিএফটি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top