News Flash

Image

অযোধ্যায় সাত হাজার বাঁশ পাঠালো বকো

বকো (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় সাত হাজার বাঁশ পাঠালো অসমের কামরূপ গ্রামীণ জেলার বকো। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কাজে লাগানো হবে বাঁশগুলি। উদ্বোধনী অনুষ্ঠানে যে সকল পুণ্যার্থী যাবেন তাঁদের জন্য শিবির ইত্যাদি নির্মাণ করতে বাঁশগুলি কাজে লাগবে। তাই ওই সব পুণ্যার্থীদের জন্য সামান্য উপহার বকোর। জানান রাভা হাসং স্বাশাসিত পরিষদ (আরএইচএসি)-এর সাধারণ সদস্য তথা অসম দিব্যাঙ্গ বহুমুখী উন্নয়ন সমিতির সদস্য অর্জুন ছেত্রী।

অর্জুন ছেত্রী জানান, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের ঐতিহাসিক উদ্বোধনের জন্য সংহতির দৃষ্টান্তস্বরূপ কামরূপ জেলার রাভা হাসং স্বশাসিত পরিষদের ২৬ নম্বর জংখুলি নির্বাচনি এলাকা এক উল্লেখযোগ্য অবদান রাখার চেষ্টা করেছে। তিনি জানান, ইউপি ৭০ ইটি ২৭৫০ নম্বরের একটি কনটেইনারে সাত হাজার বাঁশ বোঝাই করে গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অযোধ্যার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

তিনি জানান, অসম-মেঘালয় আন্তঃরাজ্য সীমান্তবর্তী লুম্পি এলাকা থেকে ওইসব বাঁশ সংগ্ৰহ করা হয়েছে। লুম্পির জনগণ স্বত্বঃস্ফূৰ্তভাবে বাঁশ সংগ্রহ করতে তাদের শারীরিক শ্রম দিয়েছেন। লুম্পি গ্ৰাম থেকে কয়েকটি মাহিন্দ্রা পিকআপ ভ্যানে করে জোঙাখুলি কাছারিপাড়া খেলার মাঠে নিয়ে জড়ো করা হয়েছিল। তার পর কন্টেইনারে বোঝাই করে অযোধ্যার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

রাভা হাসং স্বাশাসিত পরিষদ (আরএইচএসি)-এর সাধারণ সদস্য বলেন, ‘এটা আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। কেননা, আমরা বৃহত্তর বকোর চিরসবুজ লুম্পি এলাকা থেকে প্রায় ১২ হাজার কিলোমিটার দূরে অযোধ্যার রামমন্দিরে বাঁশ পাঠানোর সুযোগ পেয়েছি।’ তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্য রামমন্দিরের তাৎপর্য ব্যাখ্যা করে এর সঙ্গে জড়িত সকলের সহযোগিতার প্রত্যাশা করেছেন।

অসম দিব্যাঙ্গ বহুমুখী উন্নয়ন সমিতির সম্পাদক জিল চৌধুরী তাঁদের এই প্রয়াসে প্রতিবন্ধীদের সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরেন। বলেন, ‘অসমের প্রতিবন্ধীরা উন্নয়নের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছেন।’ তিনি আরও বলেন, অসমের বিব্যাঙ্গ সমাজ পাহাড়ি লুম্পি এলাকা থেকে দশ দিন বাঁশ সংগ্রহ করেছেন।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top