News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপ্রদেশের মির্জাপুরে বাইকের সঙ্গে গাছের ধাক্কায় মৃত যুবক
Image

উত্তরপ্রদেশের মির্জাপুরে বাইকের সঙ্গে গাছের ধাক্কায় মৃত যুবক

মির্জাপুর, ৬ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের মির্জাপুরে বাইকের সঙ্গে গাছের ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকের। শনিবার একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

শনিবার মির্জাপুরের হালিয়া থানার অন্তর্গত নাদনা মোড়ের কাছে একটি বাইক রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দিলে বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়। মৃতের নাম, ডব্লিউ কোল (২৬)। যুবক শনিবার মোটরসাইকেলে করে হালিয়া বাজারের দিকে আসছিল। মোটরসাইকেলটি নাদনা মোড়ের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত যুবককে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top