News Flash

  • Home
  • Uncategorized
  • নেশাবিরোধী প্রচারাভিযান ডিওয়াইএফআইর
Image

নেশাবিরোধী প্রচারাভিযান ডিওয়াইএফআইর

DYFIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ বাম যুব সংগঠন ডিওয়াইএফআই রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচীর অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলায় নেশা বিরোধী প্রচার অভিযান সংগঠিত করা হয়৷ রাজ্য পুলিশের মহানির্দেশেকর কাছে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করা হয়৷
সর্বনাশা নেশার কবলে পড়ে বিধবস্ত হচ্ছে যুব সমাজ৷ বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এসবের বিরুদ্ধে সোচ্চার হয়েছে৷ ১ জুলাই থেকে সপ্তাহব্যাপী রাজ্যজুড়ে প্রচার অভিযান সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শহর, পাহাড়, গ্রাম সর্বত্রই মিছিল, ধর্না সংগঠিত করা হবে৷ মূলত চোরাচালান, মাদক দ্রব্য, অসামাজিক কাজ ইত্যাদির বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে৷ মূলত জুয়া ও নেশা সভ্য সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ নেশাবিরোধী প্রচার র্যালিটি ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ তবলা চৌমুহনীতে এক সভা অনুষ্ঠিত হয়৷ সেখান থেকে এক প্রতিনিধি দল রাজ্যপুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করা হয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top