News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জেআরবিটিতে ১৯ জনকে এলডিসি পদে নিযুক্তি পত্র তুলে দেন অর্থমন্ত্রী
Image

জেআরবিটিতে ১৯ জনকে এলডিসি পদে নিযুক্তি পত্র তুলে দেন অর্থমন্ত্রী

আগরতলা, ৬ জানুয়ারি : সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্প ও সুবিধাসমূহ জনগণের কাছে পৌছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। উন্নয়ন কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে সরকার জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে চায়। রাজ্যের সার্বিক বিকাশ ও জনকল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে এক অনুষ্ঠানে জেআরবিটি’র মাধ্যমে পরিকল্পনা ও সমন্বয় দপ্তর এবং অর্থদপ্তরের অধীন অডিট ডাইরেক্টোরেট ও ট্যাক্সেস অর্গানাইজেশনে অফার প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ১৯টি এল ডি সি পদে নির্বাচিত চাকরি প্রাপকদের হাতে অফার তুলে দেন। উল্লেখ্য, অফার প্রাপকদের মধ্যে ১৪ জনকে পরিকল্পনা ও সমন্বয় দপ্তরে, ৪ জনকে অডিট ডাইরেক্টোরেটে এবং ১ জনকে ট্যাক্সেস অর্গানাইজেশনে নিযুক্তি দেওয়া হবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্যে সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। সরকারি কাজে গতি আনতে প্রযুক্তি ব্যবহারে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এখন সরকারের বিভিন্ন কাজকর্ম কাগজ বিহীন করা হয়েছে। ই-অফিস ব্যবস্থাপনা চালু করা হয়েছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী অফার প্রাপকদের উদ্দেশ্যে বলেন, সরকার রাজ্যের উন্নয়নে সচেষ্ট। জনগনের কল্যাণ বর্তমান সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। তাই সরকারি কাজকর্ম যাতে দ্রুত তরান্বিত হয় সেইদিকে অফার প্রাপকদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে। যোগ্যতার নিরিখেই চাকরি প্রাপকরা চাকরি পেয়েছেন। তিনি অফার প্রাপকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের সচিব কিরণ গিত্যে এবং অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top