News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে ফের হিন্দু পুরোহিতকে কুপিয়ে হত্যা
Image

বাংলাদেশে ফের হিন্দু পুরোহিতকে কুপিয়ে হত্যা

muder photo৷৷ নিখিল চন্দ্র ভদ্র ৷৷ ঢাকা, ১ জুলাই৷৷ বাংলাদেশে এক মাস না পেরোতেই আবারো ঝিনাইদহের মধুপুরে রাধামদন কোপাল মঠের সেবায়ত শ্যামানন্দ দাসকে শুক্রবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ও তথ্য নিশ্চিত করেছেন৷ অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ভোর সাড়ে ৫টায় দিকে সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের শ্রী শ্রী রাধারমন মথ মন্দিরের পুজা দেবার জন্য ফুল কুড়াচ্ছিলেন৷ এ সময় ৩ জন যুবক মটরসাইকেলে এসে তাকে মন্দিরের পাশের প্রাচীরের কাছে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ তবে এখনো কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি৷ এর আগে গত ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা৷ অন্যদিকে বান্দরবান জেলার বাইশারীতে বৃহস্পতিবার রাতে মংশৈলু মারমা (৫০) নামে এক আদিবাসীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ প্রত্যক্ষদর্শীরাজানা, মংশৈলু মারমা রাত ১০টায় দিকে বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিল৷ পথেদুর্বৃত্তরা গলাকেটে ফেলে রেখে যায়৷ প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান৷ চলতি বছরের গত ১৩ মে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ উ গাইন্দ্যাকেও একই কায়দায় ধারালো অস্ত্রের মাধ্যমে কুপিয়েহত্যা করেছিল সন্ত্রাসীরা৷
ঝিনাইদহ সদরে আবারও এক মন্দিরের সেবায়েতকে কুপিয়ে হত্যা করেছে মোটরসাইকেলে আসা তিন যুবক যেভাবে গত মাসে এক হিন্দু পুরোহিতজ্ঞেক হত্যা করা হয়েছিল৷ ঝিনাইদহের সেবায়েত হত্যার চাক্ষুস সাক্ষী আছে , স্বরাষ্ট্রমন্ত্রী নিহত শ্যামানন্দ দাস (৫০) সদর উপজেলার উত্তর কাষ্ঠসাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল বিগ্রহের (মঠ) সেবায়েত হিসেবে কাজ করে আসছিলেন গত তিন বছর ধরে৷ যেভাবে যে কৌশলে এই হত্যাকান্ড ঘটনানো হয়েছে, তার সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন জঙ্গি হামলা ও হত্যার ঘটনার মিল রয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার শেখ আলতাফ হোসেন৷ প্রত্যক্ষদর্শী এক নারীর বক্তব্য থেকে উদ্ধৃত করে তিনি বলেছেন, শুক্রবার ভোর ৫ টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে৷ শ্যামানন্দ গোঁসাই ভোর ৫টার দিকে মঠ থেকে বেরিয়ে রাস্তার পাশের গাছ থেকে পূজার ফুল তুলছিলেন৷ এ সময় তিনজন হামলাকারী মোটরসাইকেলে করে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়৷ মৃত্যু নিশ্চিত করতে এই হিন্দু সেবায়েতের মাথা ও ঘাড়ে একাধিক কোপ দেওয়া হয় বলে পুলিশ সুপার জানান৷ রক্তাক্ত অবস্থায় শ্যামানন্দকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন৷ প্রত্যক্ষদর্শী ওই নারী পুলিশকে বলেছেন, মোটরসাইকেলের আরোহীদের মুখ গামছায় ঢাকা ছিল৷ একজনের হাতে তিনি রামদা দেখেছেন৷ মঠের কোষাধ্যক্ষ প্রভাস কুমার জানান, নিহত শ্যামানন্দ নড়াইল সদর উপজেলার মুসুড়িডাঙ্গা গ্রামের কিরণ সরকারের ছেলে৷ বছর তিনেক আগে তিনি এই মন্দিরে এসে সেবায়েত হন৷ এলাকার মানুষ তাকে বাবাজি বলে ডাকত৷ কারও সঙ্গে তার সমস্যা ছিল বলে আমি শুনিনি৷ গত দুই বছরে এভাবে একের পর এক হত্যাকান্ডে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে, খুন হয়েছেন সাম্প্রদায়িকতাবিরোধী লেখক, ব্লগার, প্রকাশক, ধর্মীয় সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীরা৷ সেবায়েত শ্যামানন্দ দাসকে নিয়ে কেবল ঝিনাইদহেই এ ধরনের হত্যার শিকার হয়েছেন চারজন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top