News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ দিয়ে বিকল্প পথে রাজ্যে জ্বালানি আনার উদ্যোগ আইওসি’র
Image

বাংলাদেশ দিয়ে বিকল্প পথে রাজ্যে জ্বালানি আনার উদ্যোগ আইওসি’র

india bangladeshনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ হয়ে গেলে রাজ্যে পণ্যসামগ্রীর পাশাপাশি পেট্রোল-ডিজেলের মারাত্মক সংকট দেখা দেয়৷ এই সমস্যার সমাধানে আইওসিএল এক নতুন উদ্যোগ গ্রহণের  প্রস্তুতি নিচ্ছে৷ মেঘালয়ের সীমান্ত দাউকি দিয়ে বাংলাদেশ হয়ে রাগনা সীমান্ত দিয়ে ধর্মনগরে পৌঁছাবে পেট্রোল-ডিজেলবাহী ট্যাঙ্কার৷ বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে পেট্রো পণ্যের আমদানির জন্য প্রস্তাব ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককে দেওয়া হয়েছিল৷ অবশেষে এই সড়ক পথ দিয়ে রাজ্যে পেট্রোল-ডিজেল আনা সম্ভব হবে তা এক প্রকার চূড়ান্ত৷ সে মোতাবেক আইওসিএল’র কার্যনির্বাহী অধিকর্তা দীপঙ্কর রায় শুক্রবার মহাকরণে খাদ্য ও জনসংভরণ মন্ত্রী ভানুলাল সাহার সাথে বৈঠক  করেছে৷ ঐ বৈঠকে বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে পেট্রোল-ডিজেল আমদানির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ ইতিমধ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রক থেকেও এবিষয়ে সবুজ সংকেত মিলেছে বলে খাদ্য দপ্তরের অধিকর্তা জানিয়েছেন৷ তিনি বলেন, বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে পেট্রোল-ডিজেল আনার ক্ষেত্রে কিছু আইনী জটিলতা রয়েছে৷ আগামী কয়েকদিনে আইওসিএল ঐ আইনী জটিলতা কাটানোর ব্যবস্থা নেবে৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফেও সহযোগিতা পাওয়া যাবে৷ বাংলাদেশের সড়ক পথ দিয়ে পেট্রোল-ডিজেল আমদানি করা সম্ভব বলে বর্ষা মরশুম আসতেই আসাম-আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ হয়ে গেলে রাজ্যে যে পেট্রো পণ্যের যে হাহাকার শুরু হয়ে যায়, সে সমস্যা সমাধান হয়ে যাবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top