News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপিতে যোগ দিতে তৃণমূলের কিছু বিধায়ক দিল্লিতে যাচ্ছেন, দাবি শুভেন্দুর
Image

বিজেপিতে যোগ দিতে তৃণমূলের কিছু বিধায়ক দিল্লিতে যাচ্ছেন, দাবি শুভেন্দুর

মুর্শিদাবাদ, ৫ জানুয়ারি (হি.স.): সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতির পারদ চড়ার মাঝেই নতুন দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবীন-প্রবীণ দ্বন্দ্বের মাঝেই তৃণমূল কংগ্রেসকে নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

তাঁর দাবি, বিজেপিতে যোগ দিতে ৭ – ৮ জন বিধায়ক দিল্লিতে যাচ্ছেন। বেলডাঙার একটি সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, ‘৭ – ৮ টা বিধায়ক তো আছে। কখনও ওঁরা দিল্লি যায়।’ দিল্লি গিয়ে বিজেপিতে যোগদানের ব্যাপারে তাঁরা পা বাড়িয়েছেন বলেই দাবি তাঁর। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এমনিতেই, তৃণমূলের অন্দরে আদি নব্য বিরোধ নিয়ে চর্চা লেগেই রয়েছে। প্রকাশ্যে একের পর এক নেতা পরস্পর বিরোধী মন্তব্য করে চলেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের লোকসভা নির্বাচনে আগেও একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছিলেন। স্বয়ং শুভেন্দু অধিকারী নিজেও বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালের ফলাফল দেখার পর একাধিক তৃণমূল নেতা শিবির বদল করে। ২০২৩ লোকসভা নির্বাচনের আগেও কী সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে? সেই জল্পনা উস্কে দিলেন তিনি।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top