কামারহাটিতে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত, পুলিশের জালে আজগর আলি

উত্তর ২৪ পরগনা, ৫ জানুয়ারি (হি.স.): উত্তর ২৪ পরগনার কামারহাটিতে গুলি চালানোর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম-আজগর আলি ওরফে ডাগুয়া, শুক্রবার এই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কামারহাটি থানা সূত্রের খবর, ধৃত ডাগুয়ার নেতৃত্বেই বৃহস্পতিবার কামারহাটির ষষ্ঠীতলায় তৃণমূল কর্মী সামসাদ আলি ওরফে কাল্লুকে গুলি করেছিল দুষ্কৃতীরা।

বৃহস্পতিবার দুপুরে ষষ্ঠীতলা এলাকায় দু’-তিন জন দুষ্কৃতী কাল্লুকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর হাতে এবং পায়ে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় কাল্লুকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার তদন্তে নেমেই আজগর আলিকে পুলিশ গ্রেফতার করেছে।