News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রদেশ কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী পালিত
Image

প্রদেশ কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারিঃ

যথাযোগ্য মর্যাদায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস। আজ সকালে প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় কর্মীরা। উল্লেখ্য ২০০৯ সালের আজকের দিনেই মৃত্যু বরণ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। রাজনীতিতে প্রবেশের পূর্বে তিনি একজন শিক্ষক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সালের ৫ ফেব্রুয়ারী থেকে ১৯৯২ সালের ১৯ শে ফেব্রুয়ারী পর্যন্ত তিনি কংগ্রেস- টিইউজেএস জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিন কংগ্রেস কর্মীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে তাঁর স্মৃতিচারণ করেছেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top