News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০২৭-এর মধ্যে ডাল উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠবে ভারত : অমিত শাহ
Image

২০২৭-এর মধ্যে ডাল উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠবে ভারত : অমিত শাহ

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): ভারত ২০২৭-এর মধ্যে ডাল উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠবে বলে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, মুগ ও ছোলার ক্ষেত্রে ভারত ইতিমধ্যেই স্বনির্ভর হয়েছে, কিন্তু এখনও দেশে ডাল আমদানি করতে হচ্ছে। নতুন দিল্লিতে বৃহস্পতিবার অড়হর ডাল উৎপাদনকারী কৃষকদের নাম নথিভুক্ত করা, ডাল সংগ্রহ ও টাকা মেটানোর জন্য একটি পোর্টালের সূচনা করেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, গত ৯ বছরে নরেন্দ্র মোদী সরকার, ডালের উৎপাদন বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ২০১৩-১৪ সালে ডালের উৎপাদন ছিল ১ কোটি ৯০ লক্ষ টন, ২০২২-২৩ সালে যা বেড়ে হয়েছে ২ কোটি ৬০ লক্ষ টন। কেন্দ্রীয় সরকার নথিভুক্ত কৃষকদের কাছ থেকে ন্যুনতম সহায়ক মূল্যে ডাল কিনবে বলে তিনি জানান।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top