News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস-এর যাত্রাপথ পরিবর্তিত, পূর্ণ হলো বৃহৎ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি
Image

আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস-এর যাত্রাপথ পরিবর্তিত, পূর্ণ হলো বৃহৎ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি

মালিগাঁও, ৪ জানুয়ারি: আগরতলা আনন্দ বিহার টার্মিনালের মধ্যে চলাচল করা তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি নিজের রুট পরিবর্তন করে ১৫ জানুয়ারি থেকে মালদা টাউন, ভাগলপুর জং., জামালপুর জং., ভায়া পাটনা জং. হয়ে চলাচল করবে। নতুন এই পরিবর্তিত পথ পশ্চিমবঙ্গ বিহার রাজ্যের এক বৃহৎ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করবে, এর আগে এই বিশাল অঞ্চলের জনগণের কাছে রাজধানী এক্সপ্রেসে যাত্রা করার সুযোগ ছিল না।

পথ পরিবর্তন করার ফলে ট্রেনের সময়সূচি মোট যাত্রা সময়েও পরিবর্তন ঘটেছে। ট্রেন নং. ২০৫০১ (আগরতলাআনন্দ বিহার টার্মিনাল) ১৫ জানুয়ারি, ২০২৪, সোমবার ১৫.১০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে বুধবার ১০.৫০ ঘণ্টায় নিজের গন্তব্যস্থল দিল্লির আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে।

একইভাবে, ট্রেন নং. ২০৫০২ (আনন্দ বিহার টার্মিনালআগরতলা) বুধবার ১৯.৫০ ঘণ্টায় দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে শুক্রবার ১৫.৪০ ঘণ্টায় নিজের গন্তব্যস্থল ত্রিপুরার আগরতলা পৌঁছবে।

ট্রেনটি মালদা টাউন, ভাগলপুর জামালপুরের মতো পশ্চিমবঙ্গ বিহারের গুরুত্বপূর্ণ স্টেশনগুলি হয়ে চলাচল করবে, তাই দেশের রাজধানীর সাথে ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ বিহার রাজ্যের ভৌগোলিক সংযোগ বৃদ্ধি হবে। এর ফলে নতুন করে সংযুক্ত স্থানগুলির আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি ঘটবে।

এই ট্রেনগুলির স্টপেজ সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top