News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারি কার্যালয়ে চুরির ঘটনায় দুইজন গ্রেফতার
Image

সরকারি কার্যালয়ে চুরির ঘটনায় দুইজন গ্রেফতার

আগরতলা, ৪ জানুয়ারি: একই রাতে তিন সরকারি কার্যালয়ে চুরির ঘটনায় সাথে জড়িত পুলিশ আজ দুইজনকে আটক করেছে।

প্রসঙ্গত, গতকাল গভীর রাতে পুনরায় এক সঙ্গে তিনটি সরকারি কার্য্যালয়ে চোরের থাবায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনা এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রামে।গান্ধীগ্রাম তহশীল কাছারী, মৎস্য আধিকারিকের কার্য্যালয় বামুটিয়া, ওয়াটার পাম্প ডি ডব্লিউ এস -এ এই চুরির ঘটনা ঘটে। অন্যদিকে তহশীল কাছারী থেকে কয়েকটি কম্পিউটারের ইউ পি এস নিয়ে গেছে চোরের দল। তাছাড়া, ওয়াটার পাম্প কার্যালয় থেকে ওয়াটার পিউরিফায়ার এবং মূল্যবান বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল।

পুলিশ চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছিল। আজ ওই চুরি কাণ্ডে দুইজনকে আটক করে পুলিশ। তাদের ৫দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top