News Flash

Image

সভার প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেড সেলিম

কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ব্রিগেড সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। ব্রিগেডে দাঁড়িয়েই তিনি একযোগে আক্রমণ করেন তৃণমূল-বিজেপিকে। ২০২৪-এ যুব ব্রিগেডের আগে বামেদের ভরসা ‘প্রজাপতি’ ছবির ‘ডিম-পাউরুটি’ গানের প্যারোডি।

৭ জানুয়ারি ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ ঘিরে তৎপরতা তুঙ্গে। যেনতেন প্রকারে বৃদ্ধতন্ত্রের তকমা ঘোচাতে মরিয়া সিপিএম। পক্ককেশ নয়, তরুন প্রজন্মকে ব্রিগেডে টানতে মরিয়া আলিমুদ্দিন। লোকসভা ভোটের আগে নয়া বার্তা দিতে ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশে কালো মাথা দেখতে চাইছে তারা। বামফ্রন্ট চেয়ারম‌্যান বিমান বসুর আহ্বান, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ব্রিগেড ভরাতে হবে কালো মাথা দিয়ে। সম্ভবত সেকারণেই অতি আধুনিক গানের প্যারোডি তৈরি করে সেটা সামাজিক মাধ্যমে ছাড়া হচ্ছে।

বাম আন্দোলনে প্যারোডির আঙ্গিকে গান উপস্থাপন নতুন কিছু নয়। কিন্তু সাম্প্রতিক অতীতে বাম যুবদের ‘রুচি’ নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে সংযুক্ত মোর্চার ব্রিগেডে বামেরা ব্যবহার করেছিল টুম্পা সোনা গানের প্যারোডি। ‘ডিম-পাউরুটি গানটির প্যারোডি করে বুধবার রাতে সামাজিক মাধ্যমে দিয়েছে ডিওয়াইএফআই। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রোফাইলেও রয়েছে ওই গান।

‘প্রজাপতি’ ছবির ‘ডিম-পাউরুটি’ গানটির বেশ কিছু সংলাপ অবিকল ব্যবহার হয়েছে বামেদের প্যারোডিতে। ওই প্যারোডিতে তৃণমূল এবং বিজেপি দুই শিবিরকে আক্রমণ করা হলেও তৃণমূল বিরোধিতার ঝাঁজই যেন বেশি। তবে এই প্যারোডি প্রকাশের পর দলের অন্দরেই প্রশ্ন উঠছে, এক সময় যে বামেরা গণসঙ্গীতের মাধ্যমে আমজনতার দৃষ্টি আকর্ষণ করত, সেই বামেদের এখন এভাবে প্যারোডি ব্যবহার করতে হচ্ছে কেন?

সিপিএমের যুব সংগঠনের নেতারাও ইতিমধ্যে ব্রিগেডে সভাস্থল পরিদর্শন করেন। প্রস্তুতি দেখেন মিনাক্ষী মুখোপাধ‌্যায়, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্তরা। ছিলেন সিপিএমের কলকাতা জেলার নেতারাও। ডিওাইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ। সেখানে সংগঠনের রাজ‌্য সম্পাদক মিনাক্ষীর মুখকে সামনে রেখেই রাজ‌্যজুড়ে প্রচার চলছে। কাটআউট, ব‌্যানারে মিনাক্ষীর ছবি। যা নিয়ে সিপিএমের মতো দলে শুরু হয়েছে বিতর্ক। ছবি দিয়ে পার্টিতে ব‌্যক্তি প্রচার কেন উঠছে প্রশ্ন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top