News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাংলাদেশ নির্বাচন : প্রার্থীদের অনুগামীরা ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছেন, দাবি র‍্যাবের
Image

বাংলাদেশ নির্বাচন : প্রার্থীদের অনুগামীরা ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছেন, দাবি র‍্যাবের

ঢাকা, ৪ জানুয়ারি (হি.স.) : আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন । তাঁর আগে বিস্ফোরক দাবি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর । বৃহস্পতিবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “দেশজুড়ে বিভিন্ন প্রার্থীর অনুগামীরা ভোটে হিংসা ছড়াতে ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছেন ।” তিনি দাবি করেন এমন গোয়েন্দা তথ্য রয়েছে। এদিন দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কমান্ডার মঈন বলেন, সম্প্রতি দেশব্যাপী বেশ কিছু হিংসার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচারকেন্দ্রে প্রার্থীদের অতিউৎসাহী সমর্থকদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে হিংসার ঘটনা ঘটিয়েছেন।

গত ৭২ ঘণ্টায় জনপ্রতিনিধিসহ ৫০ জনকে হিংসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, যাদের নামে হিংসার মামলা হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে। রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য র‍্যাবকে দিয়েছেন। যারা এ ধরনের কার্যক্রম চালাচ্ছে তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

মঈন বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে র‍্যাবের গোয়েন্দাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমাদের গোয়েন্দা তথ্য রয়েছে। যারা হিংসার ঘটনা ঘটাতে পারেন, তাদের বিষয়ে কাজ করছি। নির্বাচনের আগে যদি তাদের পাওয়া যায়, আইনের আওতায় আনা হবে।

ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের তথ্য রয়েছে কি না এপ্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন প্রার্থীর অনুগামীরা ভাড়াটে ব্যক্তি নিয়োগের চেষ্টা করছেন বা করতে পারেন এমন তথ্য রয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি। এ ধরনের সন্ত্রাসী বা আসামিদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top