News Flash

  • Home
  • Uncategorized
  • বাইপাসে সুকটিকে ঠুকল বেপরোয়া লরি, হতাহত দুই
Image

বাইপাসে সুকটিকে ঠুকল বেপরোয়া লরি, হতাহত দুই

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন ৷৷ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বাইপাস রোডে কাঠিয়াবাবা আশ্রম সংলগ্ণ এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ মৃত যুবকের নাম সুশাঙ্কর নমঃ৷ বাড়ি পশ্চিম চাম্পামুড়া এলাকায়৷ আহত যুবকের নাম মিঠন সরকার৷ তার বাড়িও একই এলাকাতে৷ তারা পেশায় রাজমিস্ত্রী৷ জানা যায়, তারা দুজনই একটি সুকটিতে করে কাঁঠালতলীতে মাসির বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল৷ সন্ধ্যা নাগাদ কাঁঠালতলী থেকে বাড়িতে ফেরার পথে বাইপাস রোডে কাঠিয়াবাবা আশ্রম সংলগ্ণ এলাকায় একটি দ্রুতগামী লরি সুকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ সুকটি নিয়ে ছিটকে পড়ে দুজনই রক্তাক্ত হয়৷ স্থানীয় লোকজনরা শ্রীনগর থানার পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থল থেকে দুই যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা সুশাঙ্কর নমঃকে মৃত বলে ঘোষণা করেন৷ অপর আহত যুবক মিঠন সরকারের জিবি হ াসাপাতালে চিকিৎসা চলেছে৷ এব্যাপারে শ্রীনগর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ দুর্ঘটনাগ্রস্ত সুকটিটিও উদ্ধার করেছে পুলিশ৷ তবে বাইকটির হদিশ মিলেনি৷ ঘটনার পরপরই চালক বাইক নিয়ে পালিয়ে যায়৷ পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ উল্লেখ্য, বাইপাস রোডের যানবাহনগুলি খুব দ্রুতবেগে চলাচল করে৷ এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কিংবা ট্রাফিক পুলিশের তরফে কোন ধরনের উদ্যোগ নেই৷ তাতে দুর্ঘটনা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে৷ এদিকে,কমলনগর গ্রামে ওড়িয়া টিলায় অটোর ধাক্কায় এক ছাত্রী গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত শিশু ছাত্রীটির নাম পপি আক্তার৷ তাকে হ াসপাতালে ভর্তি করা হয়েছে৷ এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ স্থানীয়  সূত্রে জানা যায়, দিনভর রোজা থাকার পর পাশের বাড়ি থেকে ঠান্ডা জল আনতে গিয়েছিল পপি৷ তখনই একটি দ্রুতগামী অটো এসে তাকে ধাক্কা দেয়৷ তাতে পপি গুরুতরভাবে আহত হয়৷ তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তরিত করা হয়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top