News Flash

  • Home
  • প্রধান খবর
  • অবশেষে সুজয়কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ, একই বাক্য বলানো হল বারবার
Image

অবশেষে সুজয়কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ, একই বাক্য বলানো হল বারবার

কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.): অবশেষে ”কালীঘাটের কাকু’ হিসেবে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। বুধবার রাতে প্রায় পাঁচ মাস পরে সুজয়কৃষ্ণকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে আলাদা ঘরে নিয়ে গিয়ে একই বাক্য বার বার ধরে বলানো হয়। সূত্রের খবর, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সময় সেখানে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর বৃহস্পতিবার ভোররাত ৩.২০ মিনিট নাগাদ সুজয়কৃষ্ণকে ফের ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএমে ফিরিয়ে আনা হয়।

বুধবার রাতে হঠাৎই এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিভাগের সামনে এসে পৌঁছয় ইএসআই হাসপাতালের অ্যাম্বুল্যান্স। হাসপাতালের সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। ইডি আধিকারিকেরাও এসএসকেএমে পৌঁছন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এরপর রাতে দেখা যায়, এসএসকেএমের হৃদরোগ বিভাগের কেবিন থেকে বার করা হয়েছে সুজয়কে। চাদর মুড়ি দিয়ে ছিলেন সুজয়কৃষ্ণ। মুখে ছিল মাস্ক। রাতেই শারীরিক পরীক্ষায় ফিট সার্টিফিকেট পাওয়ার পরই সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্ৰহ করা হয়। সূত্রের খবর, তিনটি বাক্যে কথা বলতে বলা হয় সুজয়কৃষ্ণকে। সাউন্ড প্রুফ ঘরে তিনটি বাক্য একাধিক বলতে শোনা যায় কাকুকে।

Releated Posts

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top