News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই রাতে তিনটি সরকারি দপ্তরে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে  এলাকায়
Image

একই রাতে তিনটি সরকারি দপ্তরে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে  এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি:
গোটা রাজ্যব্যাপী চুরি কান্ড দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে এয়ারপোর্ট থানা এলাকায় সম্প্রতি কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি চুরি কান্ড সংঘটিত হয়েছে। এই সকল চুরিকাণ্ডে পুলিশের ভুমিকা নীরব দর্শকের। চুরি কান্ড রুখতে, চোর ধরতে সম্পূর্ণ ব্যর্থ এয়ারপোর্ট থানা পুলিশ। এমনই অভিযোগ স্থানীয়দের।
এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে পুনরায় এক সঙ্গে তিনটি সরকারি কার্য্যালয়ে চোরের থাবায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রামে।
গান্ধীগ্রাম তহশীল কাছারী, মৎস্য আধিকারিকের কার্য্যালয় বামুটিয়া, ওয়াটার পাম্প ডি ডব্লিউ এস -এ এই চুরির ঘটনা ঘটে। যদিও মৎস্য অধিকারিরের কার্যালয় থেকে কিছু চুরি হয়নি বলে খবর মিলেছে। অন্যদিকে তহশীল কাছারী থেকে কয়েকটি কম্পিউটারের ইউ পি এস নিয়ে গেছে চোরের দল।
ওয়াটার পাম্প কার্যালয় থেকে ওয়াটার পিউরিফায়ার এবং মূল্যবান বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল।
এই চুরির কাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মোহনপুর মহকুমার ডিসিএম এবং পুলিশ। পুলিশ চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top