News Flash

  • Home
  • খেলা
  • কমল কাপ ক্রিকেট শুরু আনন্দনগর, মান্দাই জয়ী
Image

কমল কাপ ক্রিকেট শুরু আনন্দনগর, মান্দাই জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। শহর দক্ষিণের আমতলীতে চমক সৃষ্টিকারী কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট ব্যাপক উৎসাহ উদ্দিনের মধ্য দিয়েই শুরু হয়েছে। আজ, মঙ্গলবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সূচি অনুযায়ী প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল থেকে অবশ্য দু-বেলায় দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টেও সারা রাজ্য থেকে ৬৪ টি টিম এতে অংশগ্রহণ করেছে। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৬৩ টি ম্যাচ হবে। চ্যাম্পিয়ন, রানার্স সহ সেরা খেলোয়ারদের জন্য গাড়ি, প্রাইজমানি ছাড়াও প্রচুর পুরস্কার রয়েছে এই টুর্নামেন্ট ঘিরে। ১লা জানুয়ারি, সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আনন্দনগর ক্রিকেট ১১০ রানের ব্যবধানে রাধে ফাইটার্সকে পরাজিত করেছে। আজ, মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে আর আর আর মান্দাই ৬২ রানের ব্যবধানে পরাজিত করেছে টিম ব্রাদার্স কে। আগামীকাল সকাল ৯ টা থেকে প্রথম ম্যাচে তারান-একাদশ খেলবে জয়রাম-একাদশের বিরুদ্ধে এবং বেলা একটায় দ্বিতীয় ম্যাচে রঞ্জিত স্টার খেলবে এম.কে পি.সি দলের বিরুদ্ধে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top