News Flash

  • Home
  • প্রধান খবর
  • অধ্যাপক বেদ প্রকাশ নন্দার প্রয়াণে ব্যথিত প্রধানমন্ত্রী, নিবেদন করলেন নিজের শ্রদ্ধা
Image

অধ্যাপক বেদ প্রকাশ নন্দার প্রয়াণে ব্যথিত প্রধানমন্ত্রী, নিবেদন করলেন নিজের শ্রদ্ধা

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক বেদ প্রকাশ নন্দার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে অধ্যাপকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। অধ্যাপক বেদ প্রকাশ নন্দার প্রয়াণে শোক প্রকাশ করে মোদী তাঁর “আইনি শিক্ষার প্রতি তাঁর দৃঢ় প্রতিশ্রুতি” তুলে ধরেছেন ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এক্স-এ পোস্ট করে লিখেছেন, “অধ্যাপক বেদ প্রকাশ নন্দা জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন বিশিষ্ট শিক্ষাবিদ যার আইনি ক্ষেত্রে অবদান অমূল্য , তাঁর কাজ আইনী শিক্ষার প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতিকে তুলে ধরে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রবাসীদের একজন বিশিষ্ট সদস্যও ছিলেন এবং শক্তিশালী ভারত-মার্কিন সম্পর্ককে উৎসাহ দান করেছিলেন।” মোদী আরও লেখেন, “ওম শান্তি, তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।”
অধ্যাপক নন্দা ছিলেন একজন ভারতীয় আমেরিকান শিক্ষাবিদ। ইনি সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে ২০১৮ সালের ২০ মার্চ পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। তিনি আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞ ছিলেন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top