News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৭টি সংখ্যালঘু পরিবারের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন ৮টি সামাজিক সংগঠনের
Image

১৭টি সংখ্যালঘু পরিবারের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন ৮টি সামাজিক সংগঠনের

আগরতলা, ২ জানুয়ারি: দীর্ঘদিন যাবৎ উদয়পুর কিল্লাস্থিত রাইয়াবাড়িতে ১৭ টি সংখ্যালঘু পরিবারের চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিবারগুলোর জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে সরব হয়েছে ৮টি সামাজিক সংগঠন। আজ সংগঠনের তরফ থেকে পুলিশের মহা নির্দেশকের নিকট এক ডেপুটেশন প্রদান করেছে।

সংগঠনের জনৈক ব্যক্তির অভিযোগ ,গত বছরের মে মাস থেকে রাইয়াবাড়িতে ১৭ টি সংখ্যালঘু পরিবারের উপর দফায় দফায় আক্রমণ সংঘটিত হয়েছে। বাড়ি ঘরে অগ্নিসংযোগ, রাবার বাগান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি করে দুষ্কৃতকারীরা। দুষ্কৃতকারীদের আক্রমনে মহিলা সহ বেশ কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছেন। এই পরিস্থিতিতে রাইয়াবাড়ির সংখ্যালঘু পরিবার গুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তার অভাবে অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছে।

আরও অভিযোগ, সংখ্যালঘু পরিবার গুলোকে তাদের বাড়ি ঘর ও জমি থেকে বলপূর্বক উচ্ছেদ করার লক্ষ্যেই দফায় দফায় এই আক্রমণ সংঘটিত করা হচ্ছে। এরই প্রতিবাদ জানিয়ে পুলিশের মহা নির্দেশকের নিকট এক ডেপুটেশন প্রদান করেছে।

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top