News Flash

  • Home
  • প্রধান খবর
  • কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের সমাগম
Image

কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের সমাগম

কলকাতা, ১ জানুয়ারি (হি.স.) : নতুন বছরের শুরুর দিন অর্থাৎ পয়লা জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব। এদিন ভারত ও বিদেশের হাজার হাজার ভক্ত কাশীপুর উদ্যানবাটিতে পৌঁছেছেন।

স্বামী রামকৃষ্ণ পরমহংস সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সারা বছর যাতে ভালো কাটে, সেজন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের কাছে প্রার্থনা জানান অগনিত ভক্তবৃন্দ।এছাড়াও বেলুড় মঠ, গোলপার্ক রামকৃষ্ণ মিশন, দক্ষিণেশ্বর কালী মন্দির সহ অন্যান্য মঠে ভক্তদের ভিড় জমেছে।

জনমুখে প্রচলিত আছে , মহান সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংস তাঁর জীবনের শেষ দিনে খুবই অসুস্থ হয়ে কাশীপুর উদ্যানবাটিতে বসবাস করতেন। এদিকে ১৮৮৬ সালের ১লা জানুয়ারি তাঁর শিষ্য গিরিশ ঘোষ, সুরেন্দ্রনাথ, রাম চন্দ্র দাস এবং আরও অনেকে দেখতে পান , কাশীপুর উদ্যানবাটির সামনের বাগান থেকে বেরিয়ে এসেছিলেন ঠাকুর রামকৃষ্ণ। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আশির্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। সেদিন প্রচুর গৃহী মানুষ ঠাকুর আশির্বাদ পেয়েছিলেন। পরবর্তীকালে তাঁদের সকলের মনস্কামনা পূরণ হয়েছিল। সেই বছর থেকে প্রতিবছরই এই দিনটিকে কল্পতরু দিবস হিসাবে পালিত হয়।

বেলুড় মঠ, গোলপার্ক রামকৃষ্ণ মিশন এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের তিনটি স্থান ছাড়াও, রাজ্য জুড়ে অবস্থিত রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ এবং মা সারদার সাথে যুক্ত তীর্থস্থানগুলিতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। ভক্তরা এখানে প্রচুর সংখ্যায় আসেন এবং তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026
Scroll to Top