News Flash

Image

৪০০ আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে বিজেপি

রামনগর, ২৯ ডিসেম্বর (হি.স.) : এবার চারশো আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে বিজেপি।’ পূর্ব মেদিনীপুরের সভা থেকে গণনায় কারচুপির অভিযোগ তুলে একথা বলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী । শুক্রবার জেলার রামনগরে বিজেপির বুথকমিটির সভা থেকে দলীয় কর্মীদের আগামী নির্বাচনে জয়ের জন্য ঝাঁপানোর আহ্বান জানান তিনি ।

এদিনের সভা থেকে ফের শাসকদল তথা বিরোধী আইএনডিআই জোটকেও তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা ।সেইসঙ্গে তমলুক, দাঁতন, নারায়ণগড়, মহিষাদলে ‘সামান্য ভোটে’ হারের কারণও দর্শালেন তিনি। এদিন শুভেন্দু বলেন ‘মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। তেলঙ্গানায় বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। মমতা বলেছিলেন সেমিফাইনালেই হারবে বিজেপি, সেমিফাইনালে ইন্ডির পিন্ডি চটকে গিয়েছে। ৪০০ আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে বিজেপি।’

এদিন তিনি আরও বলেন, ‘কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীই জিতবে। পঞ্চায়েত নির্বাচনে লুঠ হয়েছে, গণনাকর্মীদের সঙ্গে যোগসাজস করেছিল শাসক দল। তমলুক, দাঁতন, নারায়ণগড়, মহিষাদলে সামান্য ভোটে হেরেছে বিজেপি। হারের একমাত্র কারণ গণনায় কারচুপি। শাসক দলের দুর্নীতি সামনে এসেছে, এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষমতা কারও নেই। মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করুন, বুথে কর্মী সংখ্য়া আরও বাড়াতে হবে। ৫ জানুয়ারি ভোটার তালিকা বেড়েছে, বিডিওরা আইপ্যাকের কথায় কারচুপি করলে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করুন। তথ্য সংগ্রহ করে বিজেপি নেতাদের কাছে পৌঁছে দিন।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top