News Flash

  • Home
  • দিনের খবর
  • রায়গঞ্জে দিদির কোল থেকে পড়ে মৃত্যু ছোট্ট শিশুর
Image

রায়গঞ্জে দিদির কোল থেকে পড়ে মৃত্যু ছোট্ট শিশুর

উত্তর দিনাজপুর, ২৯ ডিসেম্বর (হি.স.): দিদির কোল থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে। মৃত শিশুর নামে শামিমা খাতুন। অসাবধানতাবশত শিশুটি তার দিদির কোল থেকে পড়ে যায় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। আঘাত পাওয়ার পর শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শেষরক্ষা হয়নি।

জানা গিয়েছে, শিশুটির বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের করণদিঘি থানার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের সাবধান সংলগ্ন কেশবপুর গ্রামে। গোটা ঘটনায় পরিবারে শোকের ছায়া। শিশুটির মৃত্যুর ঘটনায় রায়গঞ্জ থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল নয়টা নাগাদ চার মাসের শিশুটি তার দশ বছরের দিদির কোলে ছিল। শিশুটিকে নিয়ে তাঁর দিদি শোবার ঘর থেকে বাইরে বেরিয়ে আসছিল। বারান্দার সিঁড়ি থেকে নামার সময় দিদির হাত ফস্কে কোল থেকে পড়ে যায় শিশুটি। তার মাথায় গুরুতর আঘাত লাগায় সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। বাড়িতে জানাজানি হতেই হইচই পড়ে যায়।

পরিবারের লোকজন তৎক্ষণাৎ শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। প্রথমে ওই তাকে রসাখোয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবার তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়। শিশুটির চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top