News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচল প্রদেশের শিমলায় সিলিন্ডার বিস্ফোরণে আহত এসডিএম
Image

হিমাচল প্রদেশের শিমলায় সিলিন্ডার বিস্ফোরণে আহত এসডিএম

শিমলা, ২৯ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলায় সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে আহত হয়েছেন এসডিএম অশ্বনি কুমার শর্মা। তিনি আগুনে পুড়ে সামান্য আঘাত পেয়েছেন, বর্তমানে তিনি কোটখাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ভোর ৩টে নাগাদ অশ্বনী কুমার শর্মার বাড়িতে এই ঘটনা ঘটে।

অশ্বনী কুমার শর্মা মূলত সোলান জেলার বাড্ডির বাসিন্দা। বর্তমানে তিনি কোটখাইয়ের এসডিএম। পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কোটখাই বাজারের প্রতাপ জাস্ট আবাসনের উপরের তলায় অশ্বনী কুমার শর্মা থাকেন। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। ভোর ৩টে নাগাদ তিনি গরম জল খেতে রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালানোর চেষ্টা করেন। কিন্তু গ্যাসের লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গেই আচমকা বিস্ফোরণ ঘটে এবং পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। তারপর পুরো মেঝে আগুনে পুড়ে যায়। এছাড়া আগুনের ফলে জানালা-দরজাও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে এসডিএমকে সেখান থেকে বের করে আনেন। গ্যাস সিলিন্ডারে আগুন নিয়ন্ত্রণে আনেন প্রতিবেশীরা।
ডিএসপি সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন, এসডিএম অশ্বনী কুমার শর্মা এই দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন এবং কোনওরকম প্রাণহানি হয়নি। বর্তমানে অশ্বনী কুমার শর্মার অবস্থা আশঙ্কামুক্ত। তিনি জানান, প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top