News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের থানে জেলায় কারখানায় আগুন, হতাহতের খবর মেলেনি
Image

মহারাষ্ট্রের থানে জেলায় কারখানায় আগুন, হতাহতের খবর মেলেনি

থানে, ২৯ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের থানে জেলার শিল্পাঞ্চল এলাকার একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। শুক্রবার এক পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের থানে জেলার তালোজা এমআইডিসি এলাকায় প্যাকেজিং ইউনিটে বিধ্বংসী আগুন লাগে। যদিও আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
তালোজার দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় দমকলকর্মী এবং আশেপাশের দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানাটির অনেকখানি পুড়ে গেছে। পুলিশ আগুন লাগার কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে।

Releated Posts

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top