News Flash

  • Home
  • Uncategorized
  • এলপিজির কালোবাজীর রুখতে প্রশাসনের অনিহা, দুর্ভোগে ভোক্তারা
Image

এলপিজির কালোবাজীর রুখতে প্রশাসনের অনিহা, দুর্ভোগে ভোক্তারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৬ জুন৷৷ রাজ্যে রান্নার গ্যাসের মারাত্মক সঙ্কট দেখা দিয়েছে৷ এজেন্সিগুলিতে নিয়মিত গ্যাস মিলছে না৷ সেই সাথে পাল্লা দিয়ে চলছে কালোবাজারীর রমরমা৷ খোলা বাজারে প্রতি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা৷ কোথাও কোথাও এরও বেশী দামে বিক্রি করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে গ্রাহকরা রীতিমতো উদ্বিগ্ণ৷ যেখানে এজেন্সিগুলিতে গ্যাস সিলিন্ডারের ব্যাকলগ প্রায় দেড় মাসের মতো সেখানে খোলা বাজারে গ্যাসের কালোবাজারী, তাতে গ্রাহকরা হতাশ হয়ে পড়েছে৷
কিছুদিন অন্তর অন্তর এলপিজির সঙ্কট দেখা দেয় রাজ্যে৷ এজেন্সিগুলির পক্ষ থেকে কোন সদুত্তর পাওয়া যায় না৷ অন্যদিকে, রাজ্য প্রশাসন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ঘাড়ে দোষ চাপিয়ে দুই হাত তুলে বসে থাকে৷ বরাবরই খাদ্য ও গণবন্টন দপ্তরের তরফে এই বিষয়ে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না৷ এজেন্সিগুলি মর্জিমাফিক চলছে৷ কখনো গ্যাস মিলছে বুকিং করার পর৷ আবার কখনো মিলছে না৷ এজেন্সিগুলির তরফ থেকে একটি চর্বিত চর্বন চলছে ইদানিং, জাতীয় সড়েকে আটকা পড়ে রয়েছে গ্যাসের বুলেট কিংবা এলপিজি সিলিন্ডার বোঝাই লরি৷ তাই গ্যাস সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে৷ কিন্তু খোঁজ নিয়ে দেখা গিয়েছে প্রায় প্রতিদিনই রাজ্যে অন্যান্য পণ্যবোঝাই লরি প্রবেশ করছে৷ হয়তো কয়েকদিন বিলম্বিত হয়েছে জাতীয় সড়কের বেহাল অবস্থার দরুন৷ কিন্তু মোটের উপর এখন জাতীয় সড়কের যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে৷ তারপরও গ্যাসের সঙ্কট লেগেই রয়েছে৷ এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের তরফে কোন ধরনের হেলদোল না থাকায় গ্রাহকদের মধ্যে রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ অন্যদিকে মহকুমা প্রশাসনের তরফ থেকেও কলোবাজারীদের বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না৷ রাজধানী আগরতলা শহরের প্রতিটি এজেন্সি থেকে প্রতিদিন হাজারো গ্যাস সিলিন্ডার কালোবাজারীদের হাতে চলে যাচ্ছে৷ এই বিষয়ে মহকুমা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কোন নজরদারী নেই৷ রাজধানী আগরতলা শহরেই যদি এই অবস্থা হয় তাহলে মহকুমাগুলিকে কি অবস্থা হবে তা সহজেই আন্দাজ করা যাচ্ছে৷ অবিলম্বে মহকুমা প্রশাসনের তরফে কালোবাজারী রোধ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top