News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের বোকারোতে পুলিশের তথ্যদাতা সন্দেহে খুন এক ব্যক্তি

ঝাড়খণ্ডের বোকারোতে পুলিশের তথ্যদাতা সন্দেহে খুন এক ব্যক্তি

বোকারো, ২৭ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের বোকারো জেলায় পুলিশের তথ্যদাতা সন্দেহে এক ব্যক্তিকে খুন করেছে নকশালরা। ঝাড়খণ্ডের বোকারো জেলায় নকশালরা মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটিয়েছে। চাটারোচাতি থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীরজ কুমার জানিয়েছেন, বুধবার সকালে এই ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। ঊর্ধ্বতন আধিকারিকদের এবিষয়ে জানানো হয়েছে।

নীরজ কুমার জানান, চাটারোচাতি থানা এলাকার চুট পঞ্চায়েতের আমন পাহাড়ের পাদদেশে ডান্ডারা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত ব্যক্তির সুখরাম মাঝি (৪৫)। দান্দারা একটি নকশাল প্রভাবিত এলাকা। নকশালরা সুখরামের বাড়ির কাছে তার দেহ ফেলে পালিয়ে যায়। সুখরাম মাঝি ছিলেন প্রাক্তন ওয়ার্ড মেম্বার। ঘটনাস্থলে একটি পোস্টার রেখে নকশালরা পালিয়ে যায়। সেই পোস্টারে নকশালরা ঘটনার দায় স্বীকার করেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top