শিলিগুড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোটা কারখানা

শিলিগুড়ি, ২৬ ডিসেম্বর (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য সিপাইপাড়া এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ সিপাইপাড়া এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় এই অগ্নিকাণ্ড হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আচমকাই স্থানীয় বাসিন্দারা কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন। সেই সময় কারখান বন্ধ ছিল।এরপরই খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশ ও দমকল বাহিনীকে।

কারখানার মালিক অভিজিৎ ঘোষ বলেন, ”এটি একটি প্লাস্টিক রিসাইকেলের কারখানা। আমাদের দুটি মেশিন ছিল। হঠাৎ করেই মেইন লাইনের কানেকশন থেকে সরসা ফিট হচ্ছিল আমরা কেউ বুঝতে পারেনি সেখান থেকেই আগুন লেগে যায়। সমস্ত জিনিস পুড়ে গিয়েছে। ২ তারিখে আগুন দেখতে পেয়েই দমকল কে ফোন করা হয়েছিল তারা এসে আগুন নিভিয়েছেন।”

প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।