News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের হামলায় যুদ্ধজাহাজে ক্ষতি, মানল রাশিয়া
Image

ইউক্রেনের হামলায় যুদ্ধজাহাজে ক্ষতি, মানল রাশিয়া

মস্কো, ২৬ ডিসেম্বর (হি.স.) : কৃষ্ণ সাগরের একটি বন্দরে ইউক্রেনের বিমান হামলায় রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছে মস্কো। মঙ্গলবার সকালে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার ফিওডোসিয়ায় এ হামলার ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বৃহৎ অবতরণকারী জাহাজ নভোচেরকাস্কে ইউক্রেনের বিমান হামলা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান এর আগে বলেন, তাদের যুদ্ধবিমান জাহাজটি ধ্বংস করে দিয়েছে।

এই হামলায় একজনের প্রাণ গেছে। ক্রিমিয়ার রাশিয়াপন্থি প্রশাসনিক প্রধান সের্গেই আকসিয়োনভ এ তথ্য জানান। বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। তিনি বলেন, ছয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গুটিকয়েক লোককে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এখন বন্দরের কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে। হামলার পর লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, রাশিয়া মিকোলেইভ শহর থেকে ১২৫ কিলোমিটার দূরে ইউক্রেনের দুটি সু-২৪ বোমারু বিমান ভূপাতিত করেছে, এমন দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু দাবি করেছেন যে, সৈন্যরা পূর্ব ইউক্রেনে ম্যারিঙ্কা শহর দখলে নিয়েছে। ইউক্রেন এমন দাবিও উড়িয়ে দিয়েছে।

Releated Posts

টিইপিএ-র পর ভারত-আইসল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে: রাষ্ট্রদূত হস্কুল্ডসন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা-র দেশগুলির মধ্যে স্বাক্ষরিত ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট…

ByByNews Desk Sep 23, 2026

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top