News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশে ট্রাকের ধাক্কায় গাড়ি উল্টে মৃত চার, আহত ২
Image

মধ্যপ্রদেশে ট্রাকের ধাক্কায় গাড়ি উল্টে মৃত চার, আহত ২

গুনা, ২৬ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের গুনা জেলায় ট্রাকের ধাক্কায় গাড়ি উল্টে একই পরিবারের চারজন সদস্যের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ওই পরিবারের একজন সদস্য-সহ দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ জেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে গুনা বাইপাসে দুর্ঘটনাটি ঘটে।

একটি পরিবারের ৬ জন সদস্য সারাংপুর (রাজগড় জেলার) থেকে লাহার (ভিন্দ জেলার) যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। দু’জন মহিলাসহ মোট চারজনের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মঙ্গলবার সকালে কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top