News Flash

  • Home
  • খেলা
  • বক্সিং ডে ক্রিকেট, বক্সিং ডে-র অর্থই বা কী জেনে নেওয়া যাক
Image

বক্সিং ডে ক্রিকেট, বক্সিং ডে-র অর্থই বা কী জেনে নেওয়া যাক

কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): বড়দিন ২৫ ডিসেম্বর। এই বড়দিনের পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বরকে বলা হয় বক্সিং ডে। আর এই বক্সিং ডে’র অর্থ হলো বক্স বন্দী করে অন্যকে উপহার দেওয়া। বক্স করে উপহার দেওয়ার প্রেক্ষিতেই এটা বক্সিং ডে নামে পরিচিতি পেয়েছে। আর এই দিনটিতে যে ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় সেই ম্যাচকে বলা হয় বক্সিং ডে ম্যাচ।

এই বক্সিং ডে’তে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় বক্সিং ডে’তে ক্রিকেট ও ফুটবল ম্যাচ হয়ে থাকে। আজ বক্সিং ডে’তে ইংলিশ প্রিমিয়ার লিগের পাঁচটি লিগ ম্যাচ রয়েছে। নিউক্যাসল ও নটিংহ্যাম ফরেস্ট, শেফিল্ড ও লুটন টাউন, বোর্নামাউথ ও ফুলহ্যাম, বার্নলি-লিভারপুল ও ম্যানইউ-অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে। এই পাঁচটি ম্যাচকেই বলা হচ্ছে বক্সিং ডে ম্যাচ।

অপরদিকে আজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং আজই দক্ষিণ আফ্রিকায় আছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। এই দু’টি ম্যাচকেই বক্সিং ডে টেস্ট ম্যাচ বলা হয়।

Releated Posts

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top