News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Karimganj : করিমগঞ্জের সলগই‌য়ে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী অটো, হত প্রৌঢ়া, আহত চার মহিলা সহ পাঁচ
Image

Karimganj : করিমগঞ্জের সলগই‌য়ে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী অটো, হত প্রৌঢ়া, আহত চার মহিলা সহ পাঁচ

বাজারিছড়া (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন সলগই‌য়ে যাত্রীবাহী একটি অটো রিকশা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন জনৈক বৃদ্ধ মহিলা। এ ঘটনায় আহত হয়েছেন চার মহিলা সহ পাঁচজন। তবে দু বছরের এক শিশু অক্ষত রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর অটো চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে।

দুর্ঘটনা‌টি ঘটে‌ছে সোমবার বিকাল প্রায় সা‌ড়ে তিন‌টা নাগাদ। জানা গে‌ছে, এএস ১০ এসি ৯৮৩৯ নম্ব‌রের এক‌টি যাত্রীবা‌হী অটো রিকশা পাথারকা‌ন্দি থে‌কে লোয়াইর‌পোয়ার উদ্দেশ্যে যাওয়ার প‌থে সলগই বাজার লা‌গোয়া ডেঙ্গারব‌ন্দ পাব‌লিক এমই স্কুল সংলগ্ন ৮ নম্বর জাতীয় সড়‌কের বাঁকে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বসে্ চালক। এতে অটোটি পা‌ল্টি খে‌য়ে সড়‌কের পূর্ব পা‌শে খাদে গ‌ড়ি‌য়ে প‌ড়ে। দুর্ঘটনায় দু বছরের এক ‌শিশু অক্ষত থাক‌লেও বা‌কি চার মহিলা সহ পাঁচ যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনা সংগঠিত করে সু‌যোগ বু‌ঝে পা‌লি‌য়ে যায় অটো চালক। ঘটনা‌টি দেখে স্থানীয় জনগণ আহত‌দের উদ্ধার ক‌রে বয়স্ক এক ম‌হিলা‌কে মাকুন্দা হাস‌পাতালে এবং অন্যদের পাথারকা‌ন্দি সামূ‌হিক হাস‌পাতালে পাঠান।

দুর্ঘটনার খবর পে‌য়ে পাথারকা‌ন্দি থে‌কে অকুস্থ‌লে পৌঁছে সরকা‌রি স্বাস্থ্য‌ পরি‌ষেবার এক‌টি ভ্যা্ন। ত‌বে এর আগেই আহতদের পাঠানো হয় হাস‌পাতালে। এদিকে দুর্ঘটনার পর তদ‌ন্তে না‌মেন বাজা‌রিছড়া থানার এএসআই বিষ্ণুপদ রাভা।

‌তি‌নি জানান, এখন পর্যন্ত আহত‌দের নাম-ধাম জানা যায়‌নি। ত‌বে তাঁরা সবাই বিষ্ণু‌প্রিয়া ম‌ণিপু‌রি সমা‌জের লোক। আহতদের পাঁচ জ‌নের হাত পা ভেঙেছে। মাকুন্দায় চি‌কিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বয়স্ক ম‌হিলা। প্রয়োজ‌নে বা‌কি আহত‌দের উন্নত চি‌কিৎসার জন্য অন্য‌ত্র পাঠানো হবে। দুর্ঘটনার পর চালক পা‌লি‌য়ে গে‌লেও দুর্ঘটনাগ্রস্ত অটো‌টি বাজেয়াপ্ত ক‌রে‌ছে পু‌লিশ। পাশাপা‌শি পলাতক চালক‌কে ধর‌তে পু‌লিশ সর্ব‌ত্র জাল বিছিয়েছে, ‌জানান বাজা‌রিছড়া থানার এএসআই বিষ্ণুপদ রাভা।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top