News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Sri Sri Radharaman Goswami : অধিবাসের মাধ্যমে বারইগ্রামে শুরু শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ১০৯-তম আবির্ভাব উৎসব
Image

Sri Sri Radharaman Goswami : অধিবাসের মাধ্যমে বারইগ্রামে শুরু শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ১০৯-তম আবির্ভাব উৎসব

বারইগ্রাম (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : শুভ অধিবাসের মাধ্যমে সোমবার থেকে শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ১০৯-তম আবির্ভাব তিথি উৎসব শুরু হয়েছে। রাধারমণ পূর্ণিমা উপল‌ক্ষ্যে করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রাম আশ্রমে পা‌লিত হ‌চ্ছে প্রভুপা‌দের ১০৯-তম আবির্ভাব তি‌থি।

‌ত্রিদিবসীয় উৎসবানুষ্ঠান আজ সোমবার শুভ আমন্ত্রণ অধিবাসের মাধ্যমে শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার রাধারমণ পূর্ণিমা। মূল অনুষ্ঠা‌ন মঙ্গলবা‌রের প‌র্বে র‌য়ে‌ছে মঙ্গলারতি, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, শ্রীশ্রী প্রভুপাদের স্নান পর্ব, কীর্তন সহ প্রভুর মন্দিরে আগমণ, শ্রীশ্রী গুরুগীতা, শ্রীশ্রীগুরু মহিমা পাঠ ও শ্রীশ্রী গীতাযজ্ঞ পূজার্চনা, অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় থাক‌বে বরিষ্ঠ শিষ্য স্মারক-সম্মান ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার ভোর থেকে প্রভুর মন্দিরে মঙ্গলারতি ও নন্দোৎসব পা‌লিত হ‌বে। প‌রে কীর্তন সহ শ্রীশ্রীপ্রভুর প্রতিকৃতি সহ নগর পরিক্রমান্তে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হ‌বে।

তিনদিনের এই ধর্মীয় অনুষ্ঠানকে সার্থক করে তুলতে সকল সনাত‌নী ভক্তপ্রাণদের স‌ক্রিয় সহ‌যো‌গিতা সহ উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন আশ্রম কর্তৃপক্ষ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top