News Flash

Image

Trinamool : আগামীকাল রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল

কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বামী বিবেকানন্দকে অপমানের অভিযোগ তুলে পথে নামছে তৃণমূল। সোমবার মাঝরাতে কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার দিনভর শহরে থাকবেন তাঁরা। এদিনই ব্লকে ব্লকে প্রতিবাদ করবে তৃণমূল। এমনকী, কলকাতায় রয়েছে মহামিছিল।

এদিন তৃণমূলের তরফে জানানো হয়েছে, শহরে ও ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে যুব তৃণমূল। ব্লকে ব্লকে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন যুব তৃণমূলের নেতা-নেত্রীরা। পাশাপাশি স্বামীজির আদর্শ মেনে মিছিলে নেতা-নেত্রীদের কাছে থাকবে ফুটবল। মিছিল শেষে ফুটবলও খেলা হতে পারে। কলকাতার মিছিলের নেতৃত্বে থাকবেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তাঁদের দাবি একটাই, স্বামীজিকে অপমানের জন্য় অমিত শাহ এবং সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে।
এদিন ঘাসফুল শিবিরের শাহের বঙ্গসফরকে ড্যামেজ কন্ট্রোল বলে কটাক্ষ করা হয়েছে। তাঁদের দাবি, “সুকান্ত মজুমদার স্বামীজিকে অপমান করেছেন। সেই ড্যামেজ কন্ট্রোল করতেই শহরে আসছেন অমিত শাহ। তবে এই সফরে কাজের কাজ হবে না।” সুকান্ত মজুমদারের মন্তব্যের জন্য ক্ষমা চান অমিত শাহ। বাংলার সাংস্কৃতিক পুরোধাদের অপমানের সমর্থন করবে তাদের দল? বিজেপির অবস্থান স্পষ্ট করুক। দাবি তৃণমূলের।
প্রসঙ্গত, রবিবার ব্রিগেডে ‘লক্ষ কন্ঠ গীতাপাঠ’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক। এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেলড হয়েছিল, বামপন্থীদের দ্বারা। এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ংকরী। গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট। এখন বাংলা সঠিক পথে যাবে। আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া।” এর প্রতিবাদেই পথে নামছে তৃণমূল।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top