News Flash

  • Home
  • প্রধান খবর
  • সব সময় এগিয়ে যাওয়ায় বিশ্বাস রাখুন, সমালোচনা উপেক্ষা করুন : উপরাষ্ট্রপতি
Image

সব সময় এগিয়ে যাওয়ায় বিশ্বাস রাখুন, সমালোচনা উপেক্ষা করুন : উপরাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : সবসময় এগিয়ে যাওয়ায় বিশ্বাস রাখুন, সমালোচনা উপেক্ষা করুন, ২০২৩ ব্যাচের আইএসএস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে রবিবার একথা বলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

রবিবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ভারতীয় পরিসংখ্যান পরিষেবা (আইএসএস)-র আধিকারিকদের দায়িত্ব পালনের পথে সততার সঙ্গে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি তাঁদের উদ্দেশ্যে বলেন, অনেক ধরণের চাপের মুখোমুখি হতে হবে কিন্তু ভারত মাতার সেবা করার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে। উপরাষ্ট্রপতি রবিবার তাঁর বাসভবনে ২০২৩ ব্যাচের আইএসএস পরীক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। ধনখড় তাঁদের বলেন, কাজ করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও সমালোচনার সম্মুখীন হতে হয়। তিনি নিজেও এর শিকার হয়েছেন। রাজ্যসভার চেয়ারম্যান এবং উপ-রাষ্ট্রপতির পদে থেকেও তিনি রেহাই পাচ্ছেন না। তা সত্ত্বেও তিনি সবসময় এগিয়ে যেতে বিশ্বাসী।
ধনখড় বলেন, একজন ভুক্তভোগী জানে কিভাবে ভেতর থেকে সহ্য করতে হয়, সবকিছুর মুখোমুখি হতে হয়, সমস্ত অপমান সহ্য করতে হয়, আমরা আমাদের ভারত মাতার সেবায় নিয়োজিত। তাই সব ভুলে এগিয়ে যেতে হবে।

উপ–রাষ্ট্রপতি পরীক্ষার্থীদের তাঁদের কৃতিত্বের জন্য গর্বিত হতে বলেছেন। তিনি বলেন, বিশ্ব আমাদের প্রশংসা করছে। আমাদের মধ্যে কেউ কেউ, ইচ্ছাকৃতভাবে বা অজ্ঞতাবশত, আমাদের নিচে নামাতে চায়। এটা নিয়ে কখনো চিন্তা করবেন না।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top