News Flash

  • Home
  • Uncategorized
  • টাক্কাতুলসীতে ওএনজিসির গ্যাস উত্তোলন কেন্দ্রে আগুন ৩৬টি ফায়ার ইঞ্জিনেও পরিস্থিতি বেসামাল
Image

টাক্কাতুলসীতে ওএনজিসির গ্যাস উত্তোলন কেন্দ্রে আগুন ৩৬টি ফায়ার ইঞ্জিনেও পরিস্থিতি বেসামাল

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ সাব্রুমের টাক্কাতুলসীতে ওএনজিসির গ্যাস উত্তোলন কেন্দ্রে ভয়াবহ অগ্ণিকান্ড হয়েছে শুক্রবার বিকালে৷ রাতে খবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ এই অগ্ণিকান্ডে আশেপাশের এলাকায় ব্যপাক আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ অবিভক্ত দক্ষিণ জেলার প্রতিটি ফায়ার স্টেশন থেকে মোট ছত্রিশটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ কিন্তু, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা৷ ফায়ার সার্ভিসের কোন কৌশলই কাজে আসছে না৷ জানা গিয়েছে, হায়দ্রাবাদ থেকে আগামীকাল সকালের বিমানে বিশেষজ্ঞ টিম আনা হবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য৷
সংবাদে প্রকাশ, টাক্কাতুলসীর ত্রিমুখা এলাকায় বেশ কয়েকবছর যাবৎ ওএনজিসির একটি গ্যাস উত্তোলন কেন্দ্র রয়েছে৷ এই কেন্দ্রে এদিন বিকালে হঠাৎ আগুন লেগে যায়৷ আগুন লাগার পর সেখানে কর্তব্যরত কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রাথমিকভাবে চেষ্টা করেছেন৷ কিন্তু তাতে কোন কাজ হয়নি৷ মুহুর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় সাব্রুম ফায়ার স্টেশনে৷ ফায়ার সার্ভিসের ইঞ্জিন নিয়ে গিয়ে কর্মীরা চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় বিষয়টি ফায়ার সার্ভিস বিভাগের শীর্ষ আধিকারীকদের জানানো হয়৷ পরিস্থিতি স্পর্শকাতর হওয়ায় দপ্তর কর্তাদের নির্দেশ পেয়ে অবিভক্ত দক্ষিণ জেলার প্রায় প্রতিটি ফায়ার স্টেশন থেকে ইঞ্জিন নিয়ে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ বিকাল থেকে ৩৬ টি ইঞ্জিন ও শতাধিক ফায়ারম্যান ও আধিকারীক আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ গোটা এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ এলাকার মানুষজনও আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে প্রয়াস চালিয়ে যাচ্ছেন৷ ওএনজিসির এক আধিকারীক জানিয়েছেন আগুন নেভনোর জন্য আগামীকাল হায়দ্রাবাদ থেকে একটি বিশেষজ্ঞ টিম রাজ্যে নিয়ে আসা হবে৷ এদিকে, অগ্ণিকান্ডের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গিয়েছে ঐ গ্যাস উত্তোলন কেন্দ্রে একটি পাইপের মুখ বন্ধ করা অবস্থায় ছিল৷ সেই এলাকায় দুইজন প্রহরীও রয়েছে৷ প্রহরীদের অবর্তমানে কেউ ঐ পাইপের মুখটি খুলে দিয়েছে৷ তাতে গ্যাস নির্গমন হতে থাকে এবং আগুন লেগে যায়৷ এই বিষয়ে ওএনজিসি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে৷ তবে এখনও এই বিষয়ে কাউকে দোষী পাওয়া যায়নি৷ দোষী পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওএনজিসির এক আধিকারীক জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top