News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩.৫ প্ৰাবল্যের ভূমিকম্প মেঘালয়ে, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

৩.৫ প্ৰাবল্যের ভূমিকম্প মেঘালয়ে, ক্ষয়ক্ষতির খবর নেই

শিলং, ২৩ ডিসেম্বর (হি.স.) : আজ শনিবার রাত ৭-টা ২৫ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্পে কেঁপে উঠেছে মেঘালয়ে তুরা ও পার্শ্ববর্তী অসমের কিছু এলাকা। সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৫ ধরা পড়েছে। এ খবর লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির প্রাথমিক তথ্যে জানা গেছে, আজ রাতে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ের পূৰ্ব গারোপাহাড় জেলার পূৰ্ব তুরা থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে ২৫.৫৫ উত্তর অক্ষাংশ এবং ৯০.৪৮ দ্রাঘিমাংশে ভূগর্ভের ৫ কিলোমিটার গভীরে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৭ ডিসেম্বর ভোর ৫:৪২ মিনিটে অসমের রাজধানী গুয়াহাটি এবং পার্শ্ববর্তী অঞ্চলে ৩.৫ প্রাবল্যের ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top