News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখানোয় লক আপে , জামিন অযোগ্য ধারায় মামলা
Image

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখানোয় লক আপে , জামিন অযোগ্য ধারায় মামলা

কলকাতা, ২৩ ডিসেম্বর (হি.স.): চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোয় লক আপে রাত কাটল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে কালীঘাট থানার পুলিশ। ধৃতদের হেফাজতে নিতে শনিবার আবেদন জানিয়েছে পুলিশ।

সরকারি কর্মীকে নিগ্রহ, কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। শুক্রবারের এই বিক্ষোভের ঘটনায় মহিলা চাকরিপ্রার্থী-সহ ৫৯ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের রাত কাটে লালবাজারের সেন্ট্রাল লক আপে। তারপর দুপুর দুটোর কিছু পরে লালবাজার থেকে ৫টি গাড়ি করে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় ধৃতদের।

প্রসঙ্গত, শুক্রবার কালীঘাট থানা ও মন্দিরের কাছ থেকে এসে, কালীঘাট রোড ধরে একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ার উল্টোদিকে, মন্দিরের মূল গেটের কাছে পৌঁছে যান উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থীরা। শুরু হয় ধরপাকড়, হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। রাস্তায় শুয়ে পড়েন কয়েকজন আন্দোলনকারী। ৫৫ জন মহিলা-সহ ৫৯ জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে নিগ্রহ-সহ অবৈধ জমায়েত এবং জোর করে আটকে রাখার মতো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top