News Flash

  • Home
  • দেশ
  • বিষ্ণুপুরে জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু দু’জনের, আহত এক
Image

বিষ্ণুপুরে জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু দু’জনের, আহত এক

বাঁকুড়া, ২৩ ডিসেম্বর, (হি.স.): শুক্রবার গভীর রাতে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। গুরুতর আহত এক। স্থানীয় সূত্রে খবর, ৬০ নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুরের কাছে চৌবেটা এলাকায় একটি লরি এবং টেম্পো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তার জেরেই এই প্রাণহানি।

সূত্রের খবর, মুরগি বোঝাই করে বিষ্ণুপুর থেকে বাঁকাদহের দিকে যাচ্ছিল একটি টেম্পো। সেই সময় বেপরোয়া গতিতে উল্টো দিক থেকে ছুটে আসছিল একটি লরি। বিষ্ণুপুর থানার চৌবেটার কাছে লরিটি প্রবল বেগে টেম্পোটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় টেম্পোর এক সওয়ারির।

পরে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আরও দুই সওয়ারিকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক জনের। পুলিশ সূত্রে খবর, মৃত দুই ব্যক্তির নাম সুজন পাত্র (৫০) এবং হাঁদু পাত্র (৪৮)। মৃত দু’জনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর এলাকায়। ঘটনায় আহত নান্টু শীলকে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। লরিচালকের খোঁজ চলছে।

৬০ নম্বর জাতীয় সড়কের বিষ্ণুপুর থানা এলাকায় বারংবার দুর্ঘটনায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

Releated Posts

দুই বছরে চ্যালেঞ্জ কাটিয়ে উন্নয়ন ও জনকল্যাণে জোর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বিধায়কদের স্বাক্ষর গরমিল মামলায় ফের সিআইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ১৪ জুন হাজিরার নির্দেশ

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় পদে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের একাধিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top