News Flash

  • Home
  • দিনের খবর
  • পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ পরিদর্শন রাষ্ট্রপতির
Image

পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ পরিদর্শন রাষ্ট্রপতির

যোধপুর, ২৩ ডিসেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার একদিনের সফরে জয়সলমেরে পৌঁছে পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ পরিদর্শন করেন। পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনা কর্মীদের সঙ্গে দেখা করেন মুর্মু।

তিনি জয়সলমেরের পুনম সিং স্টেডিয়ামে গিয়ে “লক্ষপতি দিদি সম্মেলন” নামক একটি অনুষ্ঠানে যোগ দেন।
সেখানে হাজার হাজার স্বাবলম্বী মহিলাকে একসঙ্গে দেখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আনন্দ পান। সেই আনন্দের প্রকাশ তাঁর চোখে-মুখে দেখা গিয়েছিল। এই অনুষ্ঠানে রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং কৃষিমন্ত্রী কৈলাশ চৌধুরী উপস্থিত ছিলেন।

জয়সলমেরে ‘লক্ষপতি দিদি সম্মেলন’-এ অংশ নেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি মুর্মু ব্যাঙ্ক থেকে ১০০ কোটি টাকা ঋণ, ৪০ কোটি টাকা জীবিকার প্রচার সহায়তা এবং রাজস্থান মহিলা নিধি ঋণের ১০ কোটি টাকার চেক মহিলাদের মধ্যে বিতরণ করেছেন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top