News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে মন্ত্রিসভা সম্প্রসারিত, মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৯ বিজেপি বিধায়ক
Image

ছত্তিশগড়ে মন্ত্রিসভা সম্প্রসারিত, মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৯ বিজেপি বিধায়ক

রায়পুর, ২২ ডিসেম্বর (হি.স.): মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। শুক্রবার ছত্তিশগড়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৯ জন বিজেপি বিধায়ক। রাজভবনে আয়োজিত এক শপথগ্রহণ অনুষ্ঠানে ৯ জন বিজেপি বিধায়ক শপথবাক্য পাঠ করেছেন। রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন এদিন ৯ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান।

এই ৯ জনের মধ্যে ৫ জন এ বছর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারের মতো বিধায়ক হয়েছেন। এই ৯ মন্ত্রীর মধ্যে ব্রিজমোহন আগরওয়াল, রাম বিচার নিতম, দয়াল দাসবাঘেল, কেদার কাশ্যপ, লখনলাল, দেবাঙ্গন, শ্যামবিহারী জয়শওয়াল, ও পি চৌধুরী, লক্ষ্ণীরাজওয়ালে প্রমুখ রয়েছেন। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এবং দুই উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও এবং বিজয় শর্মা ইতিমধ্যে ১৩ ডিসেম্বর শপথ নিয়েছেন। মন্ত্রিসভা সম্প্রসারণের পর রাজ্যে ১২ জন মন্ত্রী রয়েছেন। মন্ত্রীর একটি পদ এখনও শূন্য রয়েছে।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top